বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পিরোজপুরে ট্রলারডুবিতে মা ও শিশুর মরদেহ উদ্ধার

পিরোজপুরে ট্রলার ডুবিতে মা ও শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। দুর্ঘটনার তদন্ত চলছে।

পিরোজপুরে ট্রলারডুবিতে মা ও শিশুর মরদেহ উদ্ধার

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ট্রলার ডুবিতে নিখোঁজ মা রীনা বেপারী (৩৯) ও তার শিশুসন্তান অদ্রিতা বেপারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) রাত ৯টার দিকে পূজা শেষে বাড়ি ফেরার সময় শ্রীরামকাঠী ফেরিঘাট এলাকায় ট্রলারটি ডুবে যায়।

দুর্ঘটনার সময় ট্রলারে আনুমানিক ৫০ জন যাত্রী ছিলেন। অন্যান্য যাত্রীরা সাতরে উঠতে পারলেও রীনা ও তার শিশু সন্তান পানিতে তলিয়ে যায়। রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অদ্রিতার মৃতদেহ উদ্ধার করে।

দুই দিন পর বুধবার সকালে মধুরাবাধ এলাকায় স্থানীয়রা নদীতে একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিশ্চিত করে যে এটি নিখোঁজ রীনা বেপারীর মরদেহ।

পিরোজপুর জেলা ফায়ার সার্ভিসের সহকারীর উপ-পরিচালক রায়হানুর আশরাফ জানান, দুর্ঘটনার দিনই শিশুর লাশ উদ্ধার করা সম্ভব হয়েছিল, কিন্তু গৃহবধূর মরদেহ উদ্ধার করতে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন হয়।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা জানান, দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে অবহেলা বা গাফিলতির অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন