বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কুমিল্লায় 'কর্ণফুলী এক্সপ্রেস' ট্রেনের লাইনচ্যুতির ঘটনা

কুমিল্লায় 'কর্ণফুলী এক্সপ্রেস' ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় হতাহতের খবর নেই।

কুমিল্লায় 'কর্ণফুলী এক্সপ্রেস' ট্রেনের লাইনচ্যুতির ঘটনা

কুমিল্লায় ঢাকাগামী 'কর্ণফুলী এক্সপ্রেস' ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে লাকসামের নাওটি স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।

জংশন কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকামুখী রেলপথ বন্ধ থাকায় আপলাইনে রেল চলাচল সচল থাকবে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য লাকসাম রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধার কাজ শুরু হবে বলে জানিয়েছেন রেলওয়ে থানার ওসি রাজিব চন্দ্র কর।

বিজ্ঞাপন