বুধবার, ১৭ জুন, ২০২৬
ব্রেকিং
ক্যালিফোর্নিয়ায় B-52 বোমারু বিমান দুর্ঘটনা: ৮ জন নিহত লালমনিরহাটে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার গাজায় যুদ্ধবিরতির ৮ মাসেও ইসরায়েলি হামলা, আরও ৭ নিহত রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডে পেশাদার খুনিরা দ্রুত পালিয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন বছরের ফিলিস্তিনি শিশুর মৃত্যু যশোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার ইরানের সাথে যুদ্ধের সমাপ্তি: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৯, কিয়েভের ঐতিহাসিক গির্জায় আগুন মিজৌরিতে উড়োজাহাজ বিধ্বস্ত, ১২ জনের মৃত্যু মিসৌরিতে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ স্কাইডাইভার নিহত
রাজনীতি

জামায়াত আমিরের দাবি: জনগণের স্বার্থে সংবিধান সংস্কার প্রয়োজন

জামায়াত আমির ডা. শফিকুর রহমান জনগণের দাবি অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি জানিয়েছেন।

জামায়াত আমিরের দাবি: জনগণের স্বার্থে সংবিধান সংস্কার প্রয়োজন

জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের দাবি অনুযায়ী সংবিধান সংস্কার করতে হবে, যা সংশোধনের মাধ্যমে সম্ভব নয়। তিনি জানান, যদি সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়, তবে তিনি সেখানে যোগ দিতে প্রস্তুত আছেন।

মতবিনিময় সভায় ডা. শফিকুর রহমান সংসদীয় টাস্ক ফোর্স গঠনের প্রস্তাবে সরকারের কোনো সাড়া না পাওয়ার কথা তুলে ধরেন। তিনি বলেন, "আমরা কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই এবং জনস্বার্থের বিরুদ্ধে কোনো আচরণ থেকে বেরিয়ে আসতে চাই।"

জামায়াতের আমির বলেন, "আমাদের ডিসিপ্লিন এবং ডিসিশন সম্পূর্ণ ভিন্ন। আমরা জনগণের পক্ষে। জনগণের রায়ের পক্ষে।" তিনি আরও জানান, যদি সংসদে সমস্যা সমাধান না হয়, তাহলে রাজপথে আন্দোলন করার হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, "সংসদে সমাধান না হলে, রাজপথে বাস্তবায়ন হবে। আমরা জনগণের দাবি ছাড়বো না। ৭০ শতাংশ মানুষ যেখানে ভোট দিয়েছে, আমরা সেটি বদলাতে চাই না।"

মতবিনিময় সভায় সীমান্তে পুশইনসহ জনস্বার্থে বিভিন্ন নোটিশ দেয়ার কথাও জানান জামায়াত আমির। তবে, এ বিষয়ে গড়িমসির অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন