রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সংবিধান সংশোধন নিয়ে বিএনপি-জামায়াত ঐক্যের আহ্বান

বিএনপি ও জামায়াতের মধ্যে ঐক্য না হলে দেশের সংকট বাড়তে পারে, বক্তাদের আশঙ্কা।

সংবিধান সংশোধন নিয়ে বিএনপি-জামায়াত ঐক্যের আহ্বান

সংবিধান সংশোধন ইস্যুতে বিএনপি ও জামায়াতের মধ্যে জাতীয় ঐক্য না হলে দেশ গভীর সংকটে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশের বিশিষ্টজনেরা। শনিবার (২৪ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে ভিশন পিস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার আয়োজিত ‘জাতীয় ঐক্য: সংকট উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এ আশঙ্কা প্রকাশ করেন।

বক্তারা বলেন, বিগত ১৬ বছর বিএনপি ও জামায়াতে ইসলাম একসঙ্গে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন। তাদের যৌথ আন্দোলনের ফলে সরকারের পতন ঘটেছে। বর্তমানে রাজনৈতিক দলগুলো এক হতে পারছে না বলে প্রশ্ন রাখেন বক্তারা।

তারা অভিযোগ করেন, সরকার বিগত অন্তর্বতী সরকার ম্যানুপুলেশন করে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। বর্তমানে ক্ষমতাসীন দল বিরোধী দলের কোনো কথাই আমলে নিচ্ছে না। বক্তারা বলেন, এর ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হচ্ছে।

বক্তারা সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, হাসিনা সরকারের সময়ে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাদের মতে, এই ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা দেশের জন্য ক্ষতিকর।

বিজ্ঞাপন