মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জামায়াত আমিরের দাবি: সংবিধান অনুযায়ী সরকার ও বিরোধীদল নেই

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, সংবিধান অনুযায়ী সরকার ও বিরোধীদল নেই।

জামায়াত আমিরের দাবি: সংবিধান অনুযায়ী সরকার ও বিরোধীদল নেই

গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে সংসদ ও সংসদের বাইরে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। সোমবার রাতে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

শফিকুর রহমান বলেন, ‘২০১৪ সালের ভোট ছিল একেবারে ভোটারবিহীন, ২০২৪–এর ইলেকশন ছিল ডামি। এরপর বহুল প্রত্যাশিত নির্বাচন হলো, সবাই দুটো করে ভোট দিয়েছেন। সরকারও জনগণকে হ্যাঁ–ভোট দিতে বলল।’ তিনি আরও উল্লেখ করেন, ‘সংবিধানে যদি গণভোটের প্রভিশন না থাকে, তবে ২০২৬–এর নির্বাচনেরও প্রভিশন নাই। সংবিধান অনুযায়ী তাহলে কোনো সরকার নেই, বিরোধীদলও নেই।’

তিনি বলেন, ‘আমাদের অবস্থানে আমরা অটল। এ দেশ সবার। দাবি আদায় না হলে আমাদের আন্দোলন চলবে। আজকের এই ওয়াকআউট তারই ফল।’

এর আগে, সংসদ অধিবেশনে সরকারি দলের পক্ষ থেকে সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হলে তা প্রত্যাখ্যান করে অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

অধিবেশন শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি সাংবাদিকদের বলেন, ‘ওয়াকআউট বিরোধী দলের অধিকার। বিরোধী দলের একজন বাদে অনেকেই নতুন। নতুন সদস্যদের সবকিছু বুঝতে কিছুটা সময় লাগতে পারে।’

তিনি সংবিধান সংশোধন কমিটির বিষয়ে বলেন, ‘এই কমিটি কেবল মাত্র সুপারিশ দেবে। সকলকে নিয়েই সংবিধান সংশোধনের কাজ করার ইচ্ছা রয়েছে সরকারের। আমরা আলোচনার দরজা বন্ধ করব না।’

বিজ্ঞাপন