বুধবার, ১৭ জুন, ২০২৬
ব্রেকিং
ক্যালিফোর্নিয়ায় B-52 বোমারু বিমান দুর্ঘটনা: ৮ জন নিহত লালমনিরহাটে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার গাজায় যুদ্ধবিরতির ৮ মাসেও ইসরায়েলি হামলা, আরও ৭ নিহত রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডে পেশাদার খুনিরা দ্রুত পালিয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন বছরের ফিলিস্তিনি শিশুর মৃত্যু যশোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার ইরানের সাথে যুদ্ধের সমাপ্তি: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৯, কিয়েভের ঐতিহাসিক গির্জায় আগুন মিজৌরিতে উড়োজাহাজ বিধ্বস্ত, ১২ জনের মৃত্যু মিসৌরিতে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ স্কাইডাইভার নিহত
রাজনীতি

সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে

সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে।

সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে

চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সংসদে জামালপুর-৩ আসনের সরকারি দলের সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

বাজেটের প্রাপ্যতার ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে স্থানীয় নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে। এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন হবে। নির্বাচন আয়োজনের আর্থিক পরিকল্পনা নিয়ে ইতোমধ্যে কাজ চলছে।

স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়। তিনি জানান, এই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চলতি জাতীয় বাজেটের অন্তর্ভুক্ত করা হয়েছে।

মন্ত্রী বলেন, নতুন অর্থবছর শুরু হলে নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণা করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ, নির্বাচন কমিশন এবং অর্থ মন্ত্রণালয় যৌথভাবে কাজ শুরু করবে।

তিনি আরও জানান, নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনসহ দেশের ১৩টি সিটি কর্পোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করা হবে।

বিজ্ঞাপন