শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ইরান দলের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ, ক্ষুব্ধ কোচের প্রতিক্রিয়া

ইরান দলের দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ, ক্ষুব্ধ কোচের প্রতিক্রিয়া।

ইরান দলের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ, ক্ষুব্ধ কোচের প্রতিক্রিয়া

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে ইরান ও নিউজিল্যান্ডের মধ্যকার হাইভোল্টেজ লড়াইয়ে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ার পর ইরান দলের সদস্যদের দ্রুত যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দেওয়া হয়। সোমবার (১৫ জুন) রাতে ম্যাচ শেষে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তাদের মেক্সিকোর টিজুয়ানায় ফিরে যাওয়ার জন্য বলা হয়।

ম্যাচের পর স্বাভাবিক নিয়ম অনুযায়ী ক্যালিফোর্নিয়ায় রাত কাটিয়ে খেলোয়াড়দের শারীরিক ক্লান্তি দূর করার পরিকল্পনা ছিল। তবে, দলের সদস্যদের রাতেই ১৪০ মাইল দূরত্বের ফ্লাইটে ফেরত পাঠানো হয়। কে বা কারা এই নির্দেশ দিয়েছে তা জানা যায়নি।

ইরানি কোচ আমির ঘালিনোই এই ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমাদের ক্লান্তি দূর করার ন্যূনতম সময়টুকুও দেওয়া হয়নি। ম্যাচ শেষ হতেই বলা হলো এখনই দেশ ছাড়তে হবে। এবারের বিশ্বকাপে ইরানই সবচেয়ে বেশি নিগৃহীত ও অত্যাচারিত দল।”

দলের অধিনায়ক মেহেদি তারেমি জানান, টিজুয়ানা থেকে লস অ্যাঞ্জেলেসের এই সামান্য পথের জন্য তাদের দীর্ঘ ৫ ঘণ্টা ধরে কঠোর নিরাপত্তা পরীক্ষা ও ভ্রমণের ধকল সহ্য করতে হয়েছে।

ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরানের বিশ্বকাপ যাত্রা চরম অনিশ্চয়তা ও প্রতিবন্ধকতার মুখে পড়েছে। আমেরিকার মাটিতে তাদের তিনটি গ্রুপ পর্বের ম্যাচ যেন না ফেলা হয়, সেজন্য ফিফার কাছে বারবার অনুরোধ করলেও তা নাকচ হয়ে যায়। ফলে, পর্যাপ্ত স্টাফ ছাড়াই বিপর্যস্ত অবস্থায় বিশ্বমঞ্চে লড়াই করতে হচ্ছে দলটিকে।

বিজ্ঞাপন