বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করেছে বেলজিয়াম।
শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৯টায় ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে দুই দলের মুখোমুখি হয়। বেলজিয়াম শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে, কিন্তু প্রতিপক্ষের রক্ষণভাগকে পরাস্ত করতে পারছিল না।
ম্যাচের প্রথমার্ধে বেলজিয়ান ফরোয়ার্ডরা দুটি সহজ সুযোগ হাতছাড়া করে। তবে ২৮তম মিনিটে লিয়ান্দ্রো ত্রোসার কর্নার থেকে তৈরি হওয়া জটলার ভেতর থেকে বল জালে জড়িয়ে ডেডলক ভাঙেন।
বিরতির আগে নিউজিল্যান্ড আর কোনো সুবিধা করতে পারেনি। শেষ পর্যন্ত বেলজিয়ামের ১-০ লিডেই শেষ হয় প্রথমার্ধ।