মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ইরানে টানা ১৩তম রাতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা
রাজনীতি

আজ কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন বিভিন্ন প্রকল্প।

আজ কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শুরুতে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন।

এছাড়া, প্রধানমন্ত্রী জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন। ওয়াসিমের মা বলেন, 'আমি শুধু আমার ছেলে হত্যার বিচার চাই।'

কক্সবাজার পৌঁছে, প্রধানমন্ত্রী প্রথমে সদর থানার পিএমখালীতে পাতলীখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। পরে তিনি ডুলাহাজরা সাফারি পার্কে গিয়ে 'সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি' উদ্বোধন করবেন।

এরপর, তিনি জুলাই শহীদ ওয়াসিমের কবরে যাবেন এবং মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। স্থানীয় এক বাসিন্দা জানান, 'এখন মাহামুহুরী পৌরসভা কাছে হওয়াতে আমাদের অনেক ভোগান্তি কমে যাবে।'

বিকেলে চকরিয়ায় আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, 'প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে জাতিকে একটি মেসেজ দেবেন।'

জনসভা শেষে, প্রধানমন্ত্রী কক্সবাজারের মেরিন ড্রাইভ ও সমুদ্রসৈকত পরিদর্শন করবেন।

বিজ্ঞাপন