প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার পর গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা হন।
প্রধানমন্ত্রীর সফরের মধ্যে রয়েছে গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি। এছাড়াও জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় এবং ত্রিশ গোডাউন-সংলগ্ন সাগরদী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বিকেলে প্রধানমন্ত্রী বরিশালের শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী কর্মসূচি শেষ করে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।