ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, যিনি আলী খামেনির মৃত্যুর পর চার মাস আগে এই পদে আসীন হন, এখনও জনসমক্ষে দেখা দেননি। তাঁর অনুপস্থিতি ইরানের রাজনৈতিক কাঠামোকে প্রশ্নের মুখে ফেলেছে।
মোজতবা খামেনি তাঁর বাবার জানাজা ও দাফনে উপস্থিত ছিলেন না, যেখানে আলী খামেনির অন্য তিন ছেলে উপস্থিত ছিলেন। এ ঘটনায় রাজনৈতিক সংকটের নতুন মাত্রা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
একটি গুঞ্জন রয়েছে যে, তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আহত হয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন আছেন। তবে ইরান কর্তৃপক্ষ এই দাবি অস্বীকার করেছে।
ইরানি সূত্র জানায়, যদিও তিনি জনসমক্ষে আসছেন না, তবে তিনি ইরানের যুদ্ধকৌশল নির্ধারণ ও শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নিরাপত্তাজনিত কারণে তিনি প্রকাশ্যে আসছেন না বলেও দাবি করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, মোজতবার রাজনৈতিক ভিত্তি মূলত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর ওপর নির্ভরশীল। তাঁর ধর্মীয় গ্রহণযোগ্যতা তুলনামূলকভাবে কম এবং রাজনৈতিক পরিচিতিও সীমিত।
এদিকে, ইরানে মোজতবার অনুপস্থিতির কারণে গুঞ্জন ও আলোচনা বৃদ্ধি পাচ্ছে। রাজনৈতিক সংকটের এই সময়ে জনগণের সামনে তাঁর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।