সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
রাজনীতি

হাতিয়ায় ফেরি মাঝনদী থেকে ঘাটে ফেরালেন এমপি হান্নান মাসউদ

হাতিয়ায় ফেরি নিয়ে এমপি হান্নান মাসউদকে নিতে ফেরিটি মাঝনদী থেকে ঘাটে ফেরানো হয়েছে।

হাতিয়ায় ফেরি মাঝনদী থেকে ঘাটে ফেরালেন এমপি হান্নান মাসউদ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি নিয়ে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে নেওয়ার জন্য মাঝনদী থেকে ফেরানো হয়েছে। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

ফেরি ‘মহানন্দা’ চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ফেরিটি নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৩টায় যাত্রী ও পণ্যবাহী যানবাহন নিয়ে ছেড়ে যায়। ২০ মিনিট পর এমপি মাসউদ গাড়িতে চেয়ারম্যান ঘাটে পৌঁছান।

ফেরিটি তখন কিছু দূর চলে যাওয়ার পর তাকে নেওয়ার জন্য ফেরিটি ঘুরিয়ে আবার চেয়ারম্যান ঘাটে আনা হয়। এ সময় তার সাথে দলের নেতা-কর্মীরাও ফেরিতে ওঠেন। যাত্রীদের মধ্যে এই ঘটনার কারণে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।

ঘাট ইজারাদারের প্রতিনিধি মো. জহির উদ্দিন জানান, ফেরি ছাড়ার সময় নিয়ে কিছু বিভ্রান্তি ছিল। এমপি সাহেবকে নেওয়ার জন্য ফেরিটি ঘাটে ফেরানো হয়।

ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম বলেন, এমপি সাহেব আমাদের ম্যানেজারকে ফোন করেন, এরপর ফেরিটি আবার ঘাটে ভেড়ানো হয়।

এ বিষয়ে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেন, ‘আমি সংসদ সদস্য। সরকারি কাজেই আমার হাতিয়া যাওয়া জরুরি ছিল। তবে ফেরি খুব বেশি দূর যায়নি।’

বিজ্ঞাপন