বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, সভাপতিত্ব করছেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, সভাপতিত্ব করছেন তারেক রহমান

বন্যা পরিস্থিতির প্রেক্ষাপটে দলের সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার রাত আটটায় দলের গুলশান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান।

এর আগে সর্বশেষ গত ১৭ মে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বর্তমান বৈঠকে দলের বিভিন্ন কার্যক্রম এবং বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন