বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
মানিকগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেফতার জাতিসংঘে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা নিয়ে জরুরি বৈঠক রাশিয়ার হামলায় জাপোরিঝ্জিয়ায় নিহত ২, আহত ৪০ জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ১৫ ইন্দোনেশিয়ায় কারখানার আগুনে ২৪ টি মৃতদেহের ব্যাগ উদ্ধার খার্তুমে ড্রোন হামলায় নিহত চার, জাতিসংঘের ভবন ক্ষতিগ্রস্ত ফ্লোরিডায় টানা বৃষ্টিতে বন্যা, চলছে উদ্ধার অভিযান ইন্দোনেশিয়ার মিষ্টির কারখানায় আগুন: তিনজন নিহত, ৩৬ জন নিখোঁজ নাইজেরিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার সময় নৌকাডুবিতে ২৪ জন নিহত
রাজনীতি

সরকার ভোট চুরি করেছে: হাসনাত আবদুল্লাহর অভিযোগ

হাসনাত আবদুল্লাহ সরকারের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করেছেন।

সরকার ভোট চুরি করেছে: হাসনাত আবদুল্লাহর অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘গণভোটের দাবি থেকে সরকারের সরে আসা জনগণকে হতাশ ও আহত করেছে। অতীতের সরকার ভোট চুরি করেছে, আর এই সরকার ভোটের ফলাফল চুরি করেছে।’

শনিবার বিকেলে চাঁদপুর শহরের বাইতুল আমিন শপথ চত্বর মোড়ে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষার দাবিতে এ পদযাত্রার আয়োজন করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির ঘোষিত মাসব্যাপী দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির অংশ এটি।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সরকার এক কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও একটি কর্মসংস্থানও নিশ্চিত করতে পারেনি।’ তিনি বেকার যুবকদের জন্য দ্রুত কর্মসংস্থানের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘দেশে দিন দিন লোডশেডিং বেড়েই চলেছে। ইরান যুদ্ধের অজুহাতে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও বিদ্যুৎ সংকটের কোনো কার্যকর সমাধান হয়নি। এ কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।’

সমাবেশে এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন