জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ‘অনাহারী নেতাকর্মীদের জন্য গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণা করেছেন। আজ সোমবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই ঘোষণা দেন।
হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেন, "১৭ বছর ধরে সরকার দলীয় অনাহারী নেতাকর্মীদের জন্য এবার গণভিক্ষা কর্মসূচি! ভিক্ষা দিন—আপনার ১ টাকাই হয়তো একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখবে।"
তিনি জানান, চাঁদাবাজির বিকল্প হিসেবে আজ ‘পুনর্বাসন দানবক্স’ চালু করা হবে। এই প্রকল্পের অংশ হিসেবে আজ বিকেল ৪টায় বাংলামোটরে উন্মুক্ত করা হবে বিশেষ দানবাক্স।
এনসিপির এই নেতা আরও বলেন, "দান করুন, চাঁদাবাজি বন্ধ করুন, সতেরো বছরের অভুক্ত চাঁদাবাজদের জাতীয় পুনর্বাসনে আপনিও অংশ নিন।"