বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
রাজনীতি

শেখ হাসিনার দেশে ফেরার দাবি জানালেন চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার দেশে ফেরার দাবি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।

শেখ হাসিনার দেশে ফেরার দাবি জানালেন চিফ প্রসিকিউটর

আইনগতভাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বাংলাদেশে কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

তিনি জানান, ডিসেম্বর নয়, যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় মানুষ। শনিবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর প্রেসক্লাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

রয়টার্সকে দেয়া বক্তব্যে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন বলে জানান। এ প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, জুলাই শহীদদের বিচারের প্রশ্নে হতাশ হওয়ার কিছু নেই এবং জুলাইয়ের প্রতিটি ঘটনার বিচার হবে।

চিফ প্রসিকিউটর আরও জানান, বর্তমান সরকার আসার পর ট্রাইব্যুনালের বিচারিক কাজ আরও দ্রুত এগিয়ে নিয়ে কাজ চলছে। তিনি এ সময় সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান।

বিজ্ঞাপন