মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ইউক্রেনে ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহত রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে ২৬ জন নিহত মিয়ানমারে বিমান হামলায় নিহত ১৫, আহত ৩৭ ফরিদপুরে যুবকের চোখ উপড়ে হত্যাচেষ্টা, হাসপাতালে ভর্তি ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত কুমিল্লায় মাদ্রাসায় ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯ জনের মধ্যে চালকও রয়েছেন ফ্লোরিডায় ব্যবসায়িক জেট দুর্ঘটনায় ৯ জন নিহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলার মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়ালো ২০ মিনিটে ৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা
রাজনীতি

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই বলে জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর

বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি মঙ্গলবার (৪ আগস্ট) নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আমিনুল ইসলাম জানান, ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ দণ্ডিত আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগী পরিবারকে কীভাবে বণ্টন করা যায়, সে বিষয়ে কাজ চলছে।

এ সময় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচারকার্য দ্রুত শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। মানবতাবিরোধী অপরাধের সব মামলার অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে জুলাই হত্যা মামলার সব বিচার শেষ হবে এবং আগামী এক মাসের মধ্যে আরও ৩টি মামলার রায় ঘোষণা হবে।

আইন অনুযায়ী পলাতক ব্যক্তিদের বিচার চলছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর জানান, পলাতকদের না পাওয়া পর্যন্ত রায় কার্যকরের সুযোগ নেই। সম্পত্তি বাজেয়াপ্তসহ জরিমানার আদেশগুলো দ্রুত বাস্তবায়ন শুরু করা হচ্ছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন