মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সৌদি পররাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের মন্ত্রীরা

সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ আল খেরেজি বাংলাদেশে দুই দিনের সফরে এসেছেন।

সৌদি পররাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের মন্ত্রীরা

সোমবার রাতে ঢাকায় পৌঁছান সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আল খেরেজি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকে মিলিত হন তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার, নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য, এবং জনশক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হচ্ছে।

এছাড়া, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দুই পক্ষের মধ্যে মতবিনিময় হওয়ার কথাও রয়েছে।

দুই দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী।

বিজ্ঞাপন