শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন। এটি তার বাংলাদেশে নিযুক্ত হয়ে প্রথমবারের মতো মন্ত্রণালয়ে যাওয়া।

বৈঠকের পর দীনেশ ত্রিবেদী জানান, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। তিনি বলেন, "আমি খুবই আনন্দিত। ইতিহাস-সংস্কৃতির পাশাপাশি দুই দেশ অভিন্ন স্বপ্নও লালন করে।"

তিনি আরও উল্লেখ করেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য আমরা আন্তরিকভাবে অপেক্ষা করছি। আশাবাদী, দ্রুতই এ সফর হবে।"

দীনেশ ত্রিবেদী ১২ জুন বেনাপোল স্থলবন্দর হয়ে সড়কপথে ঢাকায় আসেন এবং ২৫ জুন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করে আনুষ্ঠানিক কূটনৈতিক জীবন শুরু করেন।

বিজ্ঞাপন