শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

পুলিশের বাধা উপেক্ষা করে হবিগঞ্জের পথে এনসিপির নেতারা

পুলিশের বাধা উপেক্ষা করে এনসিপির নেতারা হবিগঞ্জের পথে রওনা হয়েছেন।

পুলিশের বাধা উপেক্ষা করে হবিগঞ্জের পথে এনসিপির নেতারা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ বুধবার বিকেল ৫টার দিকে তারা পুলিশি বাধা উপেক্ষা করে রওনা হন।

শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় চা–কন্যা ভাস্কর্যের সামনে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কে তাদের গাড়িবহর আটকে দেওয়া হয়। এ সময় পুলিশের সঙ্গে ঘণ্টাখানেক বাগ্‌বিতণ্ডার পর তারা যাত্রা শুরু করেন।

এনসিপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, এবং জাতীয় নারী শক্তির সদস্য সচিব মাহমুদা মিতু।

নেতাদের অভিযোগ, পুলিশ তাদের হবিগঞ্জের উদ্দেশ্যে এগোতে নিরুৎসাহিত করে। ফলে তাদের গাড়ি বহর চা–কন্যা ভাস্কর্যের সামনে অবস্থান নেয়।

এনসিপি বুধবার বিকেল ৩টায় হবিগঞ্জ পৌর শহরে সমাবেশের ডাক দেয়। একই সময়ে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদল এবং বিএনপি। দুই পক্ষের কর্মসূচির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে জেলা প্রশাসন শহরের নির্দিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

বিজ্ঞাপন