শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

চট্টগ্রাম-২ আসনের এমপি সারোয়ার আলমগীরের কার্যক্রমে বাধা নেই

চট্টগ্রাম-২ আসনের এমপি সারোয়ার আলমগীরের কার্যক্রমে আপাতত কোনো আইনগত বাধা নেই।

চট্টগ্রাম-২ আসনের এমপি সারোয়ার আলমগীরের কার্যক্রমে বাধা নেই

চট্টগ্রাম-২ আসনের বিএনপির সংসদ সদস্য সারোয়ার আলমগীরের সংসদ সদস্য পদ স্থগিত চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর ফলে সংসদ সদস্য হিসেবে তার কার্যক্রম চালাতে আপাতত কোনো আইনগত বাধা নেই।

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেওয়ায় সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে বর্তমানে বাধাহীন।

এর আগে, ৯ জুলাই হাইকোর্ট সারোয়ার আলমগীরকে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে অনুমতি দিয়েছিল। সেই অনুযায়ী, একই দিন সন্ধ্যায় তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

তবে চট্টগ্রাম-২ আসনে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী নুরুল আমীন হাইকোর্টের লিখিত রায় প্রকাশের আগেই শপথ পড়ানোর কার্যকারিতা স্থগিত করতে চান। তিনি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার আলমগীরকে সংসদ অধিবেশনে অংশ নিতে নিষেধ করার জন্য আবেদন করেন।

মঙ্গলবার সারোয়ার আলমগীরের পক্ষে হাইকোর্টের রায় প্রকাশ পাওয়ায় আপিল বিভাগ আজ আদেশ না দিয়ে রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করার নির্দেশ দিয়েছে।

বিজ্ঞাপন