হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের ফলে চট্টগ্রাম-২ আসনের বিএনপির সংসদ সদস্য সারোয়ার আলমগীরের সংসদ সদস্যপদ স্থগিত চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর ফলে তিনি সংসদ সদস্য হিসেবে কার্যক্রম চালাতে পারবেন।
গত ৯ জুলাই হাইকোর্ট সারোয়ার আলমগীরকে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে অনুমতি দেয়। সেই অনুযায়ী, একই দিন সন্ধ্যায় তিনি শপথ নেন।
চট্টগ্রাম-২ আসনে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী নুরুল আমীন হাইকোর্টের রায় প্রকাশের আগেই শপথ পড়ানোয় এর কার্যকারিতা স্থগিত করার আবেদন করেন। তিনি চান যে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার সংসদ অধিবেশনে অংশ নিতে না পারেন।
তবে মঙ্গলবার হাইকোর্টের রায় প্রকাশের পর আপিল বিভাগ আদেশ না দিয়ে রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করার নির্দেশনা দিয়েছে।