শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মিরাজের পরিবর্তে ওয়ানডে অধিনায়ক হলেন লিটন দাস

মিরাজের পরিবর্তে ওয়ানডে অধিনায়ক হলেন লিটন দাস, সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়।

মিরাজের পরিবর্তে ওয়ানডে অধিনায়ক হলেন লিটন দাস

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মেহেদী মিরাজকে ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে লিটন দাসকে নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তাওহীদ হৃদয়।

বোর্ডের সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, মিরাজ টেস্টে নাজমুল শান্তর ডেপুটি হিসেবে দায়িত্বে থাকবেন। এই সিদ্ধান্তটি বোর্ডের দ্বিতীয় সভায় গৃহীত হয়েছে। সভায় মিরাজের অধিনায়কত্বের প্রশংসা করা হয় এবং ভবিষ্যতে তাকে আবারও অধিনায়ক হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করা হয়।

তামিম ইকবাল সাংবাদিকদের বলেন, 'আমি বিশ্বাস করি আমাদের দুই অধিনায়ক থাকা দরকার, বোর্ডও তাই বিশ্বাস করে।' তিনি জানিয়েছেন, জিম্বাবুয়ে সিরিজের হতাশার পর কোচিং স্টাফ এবং ম্যানেজম্যান্টের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বোর্ডের সভায় আগামী বছরের ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডার এবং আসন্ন বিপিএল, এনসিএলের দ্বিতীয় স্তর নিয়েও আলোচনা করা হয়। ছয় মাস পর ওয়ানডে নেতৃত্বের পুনর্মূল্যায়ন করা হবে।

বিজ্ঞাপন