শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

দুদক খুঁজছে ২০১৮ সালের নির্বাচনে শতভাগ ভোট পড়া কেন্দ্রের কর্মকর্তাদের

দুদক ২০১৮ সালের নির্বাচনে শতভাগ ভোট পড়া কেন্দ্রের কর্মকর্তাদের খুঁজছে।

দুদক খুঁজছে ২০১৮ সালের নির্বাচনে শতভাগ ভোট পড়া কেন্দ্রের কর্মকর্তাদের

২০১৮ সালের জাতীয় নির্বাচনে শতভাগ ভোট পড়া কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তাদের খুঁজছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশন ভোট কারচুপির সাথে জড়িত জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের তথ্য সংগ্রহ করছে।

দুদকের কাছে অভিযোগ রয়েছে যে, আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত জাতীয় সব নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল। এসব নির্বাচনে আওয়ামী লীগকে জেতাতে শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সরকারি কর্মকর্তারা সক্রিয় ছিলেন।

‘রাতের ভোট’ নামে পরিচিত ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অনেক কেন্দ্রে শতভাগ ভোট পড়ে। ওই সব কেন্দ্রে জালিয়াতির তথ্য-উপাত্ত খুঁজছে দুদক। দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম জানান, ২০১৮ সালের নির্বাচনকে কেন্দ্র করে একটি অনুসন্ধান কার্যক্রম চলছে।

২০২৫ সালের জানুয়ারি থেকে দুদকের ৫ সদস্যের অনুসন্ধান দল সক্রিয় রয়েছে। এদিকে, মিরপুর ডিওএইচএসে চাকুরীচ্যুত মেজর জেনারেল জিয়াউল আহসানের আরেকটি ফ্ল্যাট নিয়ন্ত্রণে নিতে অভিযান চালায় দুদক।

বুধবার সংস্থাটির উপ-পরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একটি দল ফ্ল্যাটের মালামাল জব্দের কাজ শুরু করে। এর আগে পূর্বাচল জলসিঁড়ি আবাসিক প্রকল্পে জিয়াউল আহসানের বাসায় শত কোটি টাকার সম্পদের প্রমাণ পায় দুদক।

বিজ্ঞাপন