মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

তরুণদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের শক্তির ওপর গুরুত্বারোপ করেছেন।

তরুণদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণদের রক্তের বিনিময়ে দেশকে নতুন করে সাজানোর সুযোগ তৈরি হয়েছে।

তিনি আজ বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান। মির্জা ফখরুল বলেন, 'অর্থনৈতিক নানা সমস্যা থাকলেও তরুণদের অদম্য শক্তিই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে।'

মির্জা ফখরুল বলেন, 'দেশের সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা অন্যতম। তবে চ্যালেঞ্জের পাশাপাশি সম্ভাবনাও অনেক। পরিকল্পিতভাবে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।'

তিনি আরও বলেন, 'রাতারাতি কোনো পরিবর্তন সম্ভব নয়। ধৈর্য, পরিকল্পনা এবং কার্যকর উদ্যোগের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।'

মির্জা ফখরুল বলেন, 'দেশকে এগিয়ে নিতে শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন। মেধাবীরা সব ক্ষেত্রেই ভালো করছে এবং সরকার যোগ্যদের মূল্যায়নে কাজ করছে।'

তিনি সরকারের আর্থিক সীমাবদ্ধতা ও বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে বলেন, 'নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সরকার পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।'

বিজ্ঞাপন