ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন–জেডআরএফ আয়োজিত আইডিয়া ফেস্ট ২০২৫ এর ফাইনাল পর্বে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের মতামত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের প্রশ্ন করার সুযোগ তৈরি করতে হবে, যা সমাজের উন্নয়নে সহায়ক হবে।
রিজভী আরও উল্লেখ করেন, ‘ফ্যাসিবাদী সরকারের শাসনামলে মতপ্রকাশের স্বাধীনতা কঠিন ছিল। বিশ্ববিদ্যালয়গুলো কর্তৃত্ববাদী শাসনের চাপে ছিল। তবে, জেডআরএফ শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।’
তিনি বলেন, আইডিয়া ফেস্ট-২০২৫ তরুণদের মধ্যে কৌতূহল সৃষ্টি এবং সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানোর চেষ্টা করছে, যা ভবিষ্যতে সম্ভাবনার দ্বার খুলবে।
রুহুল কবির রিজভী বলেন, ‘ফ্যাসিবাদের প্রভাব এতটা বিস্তৃত ছিল যে বিশ্ববিদ্যালয়ে কথা বলার সুযোগ ছিল না।’ তরুণদের উদ্ভাবনী চিন্তা ও প্রশ্ন করার প্রবণতা উৎসাহিত করা হলে সমাজের বিভিন্ন সংকটের সমাধানের পথ খুঁজে বের করা সম্ভব হবে।