শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

দিল্লিতে সিজেপির বিক্ষোভে ৫০০ জন আটক, ৪৬টি মেট্রো স্টেশন বন্ধ

দিল্লিতে সিজেপির বিক্ষোভে ৫০০ জন আটক, ৪৬টি মেট্রো স্টেশন বন্ধ করা হয়েছে।

দিল্লিতে সিজেপির বিক্ষোভে ৫০০ জন আটক, ৪৬টি মেট্রো স্টেশন বন্ধ

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ক্যাম্পেইন ফর জুডিশিয়াল প্রোটেস্ট’ (সিজেপি)-এর ডাকা বিক্ষোভ কর্মসূচি ঘিরে দিল্লিতে ব্যাপক ধরপাকড়ের ঘটনা ঘটেছে। শনিবার (১০ অক্টোবর) পুলিশ জানায়, বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভে যোগ দিতে আসা প্রায় ৫০০ জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে অন্তত ৫০ জনের বিরুদ্ধে পূর্ববর্তী অপরাধমূলক রেকর্ড রয়েছে, যাদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সতর্কতামূলকভাবে আটক করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন দিল্লি জেলাকে ২০টি প্রশাসনিক অঞ্চলে ভাগ করা হয়েছে। প্রতিটি অঞ্চলের জন্য আলাদা ডিটেনশন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে এবং শহরের একাধিক স্টেডিয়ামকে অস্থায়ী আটক কেন্দ্রে রূপান্তর করা হয়েছে।

যন্তর মন্তর ও সংসদ মার্গে আন্দোলনকারীদের সমাগম রোধে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। দিল্লির প্রতিটি প্রবেশদ্বারে তল্লাশি বাড়ানো হয়েছে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ৪৬টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে।

পুলিশ জানায়, গত ২০ জুলাইয়ের বিক্ষোভের পুনরাবৃত্তি রোধের জন্য এ বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। ‘ইন্ডিয়া’ জোটের আগের আন্দোলনের তুলনায় এবারে পুলিশকে লাঠি ব্যবহারের অনুমতি দেওয়া হলেও, বাগ্‌বিতণ্ডায় না জড়ানোর কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

আটককৃতদের রাখার জন্য প্রাথমিকভাবে ছয়টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে ছত্রশাল স্টেডিয়াম, রাজীব গান্ধী স্টেডিয়াম, যমুনা স্পোর্টস কমপ্লেক্স, সুরজমল স্টেডিয়াম, দৌলতপুর কমিউনিটি সেন্টার এবং পান্ড্রাওয়াল কমিউনিটি সেন্টার।

বিজ্ঞাপন