১৬ অক্টোবর শুক্রবার বিকেল ৫টায় নয়াদিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘লেহরা দো তেরঙা’ মিছিল ও জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
কিন্তু তার আগেই দিল্লি পুলিশ সংগঠনটির প্রধান অভিজিৎ দিপকের বাড়িতে পৌঁছে তাদেরকে এই কর্মসূচি পালনের নির্দেশনা প্রদান করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নিরাপত্তার কারণে এই আয়োজনের অনুমতি দেওয়া হয়নি।
এছাড়া, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির আগে প্রশাসনিক নিরাপত্তার অজুহাতে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল সেন্ট্রাল পার্ক বন্ধ করে দেয় শুক্রবার ও শনিবার টানা দুই দিনের জন্য।
দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গাওয়ার অনুমতি দেওয়া হতে পারে। তবে, পুলিশের নোটিশের পর কর্মসূচিটি কীভাবে এগোবে, তা এখনও স্পষ্ট নয়।