রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি
রাজনীতি

দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষ

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষ

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযানের পর ককরোচ জনতা পার্টির নেতাকর্মীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ঘটে।

এ ঘটনায় হতাহতদের সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। সোমবার দুপুরে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সাথে দেখা করে স্মারকলিপি জমা দেন ককরোচ জনতা পার্টির নেতারা।

পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং লাঠিচার্জ শুরু করলে দু'পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা যন্তর মন্তর এলাকা ছেড়ে না যাওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সংঘর্ষের কারণে মধ্য দিল্লির বেশ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। ককরোচ জনতা পার্টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিজেপি সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রায় এক সপ্তাহ ধরে বিক্ষোভ চালিয়ে আসছে।

এদিকে, ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস জানান, দলের নেতা অভিজিৎ দীপকেকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া, লাদাখের পরিবেশ আন্দোলনকারী সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমোর ওপর পুলিশি হেনস্তার অভিযোগও আনা হয়েছে।

বিজ্ঞাপন