রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি
রাজনীতি

মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে সেনা আইনে বিচারের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সোমবার (২০ জুলাই) পিলখানায় বিজিবি সদর দফতর পরিদর্শনকালে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে মোজাফফর হোসেনের বিচার হবে। এর আগে তার অন্যান্য সহযোগীদের বিচার সামরিক আদালতে হয়েছে, যেখানে কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রয়েছে।

তিনি আরও জানান, এই মামলায় যারা আগে দণ্ডিত হয়েছেন, তাদের রায়ের আলোকে মোজাফফর হোসেনের বিষয়ে পর্যবেক্ষণ করা হবে। সিভিল আইনে নতুন করে একই মামলায় অভিযুক্ত করা হবে কি না, সেটিও নির্ধারণ করা হবে।

পুশইন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশে অবৈধভাবে কাউকেও প্রবেশ করতে দেওয়া হয়নি। বিজিবি ও জনগণের সহায়তায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাশ্ববর্তী দেশে থাকা বাংলাদেশের নাগরিকদের তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রদান করতে হবে। তাদের জাতীয়তা যাচাই-বাছাই করে দেশে ফিরিয়ে আনা হবে।

তিনি বিজিবির আধুনিকায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান এবং বন্যায় বিজিবির কার্যক্রমের প্রশংসা করেন।

বিজ্ঞাপন