বুধবার, ২২ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

দিল্লিতে ককরোচ জনতা পার্টির সঙ্গে পুলিশের সংঘর্ষ, অভিজিৎ দীপ আটক

দিল্লিতে ককরোচ জনতা পার্টির সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, অভিজিৎ দীপ আটক।

দিল্লিতে ককরোচ জনতা পার্টির সঙ্গে পুলিশের সংঘর্ষ, অভিজিৎ দীপ আটক

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার এই সংঘর্ষের সময় সিজেপির নেতা অভিজিৎ দীপকে আটক করে পুলিশ।

ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লাদাখের পরিবেশ আন্দোলনকারী সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমোর ওপর পুলিশি হেনস্তার অভিযোগও করেছেন তিনি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত রাত থেকেই দিল্লির যন্তর মন্তরে সংসদ অভিযানের জন্য আন্দোলনকারীরা জড়ো হতে শুরু করেন। ভারতের সংসদে বাদল অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা সংসদ ভবনের দিকে অগ্রসর হন।

পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের একাধিক সংঘর্ষের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। পরিস্থিতির কারণে মধ্য দিল্লির বেশ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।

আন্দোলনকারীরা সংসদ ভবনের কাছে রেল ভবন পর্যন্ত পৌঁছালে পুলিশ তাঁদের ওপর কাঁদানে গ্যাস প্রয়োগ করে। সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন।

ককরোচ জনতা পার্টির সহপ্রতিষ্ঠাতা সৌরভ দাস জানান, তাঁরা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। সর্বশেষ খবর অনুযায়ী, ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা হলফনামা জমা দিয়েছেন।

আলোচনায় রাজি হওয়ায় সোনম ওয়াংচুক আন্দোলনের আরেক নেতা অভিজিৎ দীপকে অনশন ভঙ্গ করার জন্য অনুরোধ করেছেন। সোনম ওয়াংচুককে হাসপাতালে স্থানান্তর করার পর থেকেই অভিজিৎ দীপ অনশনে বসেছিলেন। তবে সোনম ওয়াংচুকের অনশন অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমো।

সোমবার বেলা তিনটার কিছু আগে, ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস নেতা অভিজিৎ দীপকে আটকের খবর দেন। উল্লেখ্য, ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ২১ জন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে আন্দোলন শুরু করে ককরোচ জনতা পার্টি।

বিজ্ঞাপন