বুধবার, ২২ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরের বিচার সামরিক আদালতে হবে

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরের বিচার সামরিক আদালতে হবে, জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরের বিচার সামরিক আদালতে হবে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনের বিচার সামরিক আদালতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ সোমবার সচিবালয়ে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, 'খুনি মোজাফফরের অন্যান্য সহযোগিদের বিচার সামরিক আদালতে হয়েছে। তিনি পাশের দেশে পলাতক ছিলেন। সেনাবাহিনী জেনারেল কোর্ট মার্শাল করে তার বিচার করবে। সিভিল ল’তে মামলা করাটা কতটা আইনসঙ্গত হবে সেটা পরীক্ষা–নিরীক্ষা হবে।'

গত সপ্তাহে মোজাফফর হোসেনকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ৪৫ বছর ধরে পলাতক থাকা এই ব্যক্তিকে আটকের পর ১৬ জুলাই সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনাসদস্যের অতর্কিত হামলায় নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই রক্তক্ষয়ী অভ্যুত্থান ও হত্যাকাণ্ডের পর থেকেই সাবেক এই সেনা কর্মকর্তা আত্মগোপনে ছিলেন।

বিজ্ঞাপন