রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
মেক্সিকো উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য: দক্ষিণ ইরানের নাগরিক অবকাঠামো ইরানের হামলার মুখে উপসাগরীয় দেশগুলো, মার্কিন হামলা বাড়ছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণ হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর
রাজনীতি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে কক্সবাজারের চকরিয়ার লক্ষ্যারচর শিকলঘাটায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের সময় এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী বলেন, ‘মোজাফফরকে সেনা হেফাজতে দেওয়া হয়েছে। যে আইনে শহীদ রাষ্ট্রপতি হত্যার বিচার করা হয়েছিল, সে আইনেই তার বিচার করা যাবে। বিষয়টি সেনাবাহিনী খতিয়ে দেখছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। বৃক্ষরোপণের পাশাপাশি মৎস্য ও কৃষি উৎপাদন বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে।

আজ সকালে দুই দিনের সফরে কক্সবাজার যান স্বরাষ্ট্রমন্ত্রী। আগামীকাল পেকুয়ায় ত্রাণ বিতরণ করার কথা রয়েছে তার।

বিজ্ঞাপন