রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য: দক্ষিণ ইরানের নাগরিক অবকাঠামো ইরানের হামলার মুখে উপসাগরীয় দেশগুলো, মার্কিন হামলা বাড়ছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণ হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে
রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে কফিন মিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কফিন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে কফিন মিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কফিন মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হওয়া কফিন মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসিতে গিয়ে সংহতি সমাবেশে মিলিত হয়।

কর্মসূচিতে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মী, শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। সমাবেশে বক্তারা জুলাই গণহত্যার বিচার দ্রুত দৃশ্যমান করার দাবি জানান।

বক্তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। ছাত্রলীগকে ঘিরে অভিযোগ তুলে, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে রাজপথে প্রতিরোধ গড়ে তোলারও হুঁশিয়ারি দেওয়া হয়।

এ সময় শহীদ পরিবারের সম্মান নিশ্চিত, আহতদের পুনর্বাসন এবং জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণের দাবিও জানানো হয়।

বিজ্ঞাপন