রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
রাজনীতি

আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি পাঠাল বাংলাদেশ

বাংলাদেশ আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি পাঠিয়েছে।

আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি পাঠাল বাংলাদেশ

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই চিঠি পাঠানো হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চেয়ে দ্বিতীয় দফায় ভারতকে চিঠি দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লির পক্ষ থেকে পজিটিভ প্রতিক্রিয়া আশা করছে। আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদullah আল-মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনাকেও আসামি করা হয়।

২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলার রায় ঘোষণা করে। ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন।

একই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদullah আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন