মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাশেদ খান নিয়োগ পেলেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে

রাশেদ খান নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে।

রাশেদ খান নিয়োগ পেলেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী (রাজনৈতিক) পদে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা রাশেদ খান। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার এক প্রজ্ঞাপনে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মো. রাশেদ খানকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’

রাশেদ খান সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নিয়োগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তাঁর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন।’

ফেসবুক পোস্টে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন