শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
রাজনীতি

আইনমন্ত্রী: শেখ হাসিনার দেশে ফেরার অপেক্ষায় আছি

আইনমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার অপেক্ষায় আছেন, ন্যায়বিচার নিশ্চিতের আশ্বাস দিলেন।

আইনমন্ত্রী: শেখ হাসিনার দেশে ফেরার অপেক্ষায় আছি

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশে ফিরলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ন্যায়বিচার নিশ্চিত করা হবে। তিনি আজ রোববার বিকেলে মাগুরা জেলা আইনজীবী সমিতির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, 'আমরা শেখ হাসিনার দেশে ফেরার অপেক্ষায় আছি। তিনি দেশে ফিরলে আইনের মাধ্যমে তাঁর ন্যায়বিচার নিশ্চিত করা হবে।' এ সময় তিনি শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিশেষ ট্রাইব্যুনালের জন্য বিচারক ও আইনজীবী নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান।

আইনমন্ত্রী আরও বলেন, 'দেশে বর্তমানে ৪৫ লাখের বেশি মামলা বিচারাধীন রয়েছে। বিচারক ও এজলাস সংকটসহ বিভিন্ন কারণে দেশের বিচারব্যবস্থা দৈন্যদশার মধ্য দিয়ে চলছে।'

মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে মন্ত্রী মাগুরা জেলা মিলনায়তনে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে যোগ দেন এবং দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে বাইসাইকেল, ফলদ বৃক্ষের চারা এবং সেলাই মেশিন বিতরণ করেন।

বিজ্ঞাপন