মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জুলাই চেতনা বিএনপির হৃদয়ে: খায়রুল কবির খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, জুলাইয়ের চেতনা তাদের হৃদয়ে সবচেয়ে বেশি রয়েছে।

জুলাই চেতনা বিএনপির হৃদয়ে: খায়রুল কবির খোকন

জুলাইয়ের চেতনা বিএনপিই সবচেয়ে বেশি হৃদয়ে ধারণ করে বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। আজ রোববার সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপি আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ১৯ জুলাই নরসিংদী কারা বিদ্রোহ দিবস’ উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

খায়রুল কবির বলেন, ‘কেউ যদি জুলাই চেতনা বিক্রি করতে চান, ঘোলা পানিতে মাছ শিকার করতে চান– পরিণতি ভালো হবে না। জুলাই চেতনা সবচেয়ে বেশি আমরা নিজেদের হৃদয়ে-অন্তরে ধারণ করি।’ তিনি উল্লেখ করেন, বর্তমান বিরোধী দল নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং সরকারকে জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হলে বিগত সরকারের পরিণতির কথা বলছেন।

তিনি বলেন, ‘আপনারা অতীত ইতিহাসের দিকে তাকান, আপনারা কী করেছেন। বিএনপি আর আওয়ামী লীগকে যদি এক কাতারে মাপতে চান, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন।’ খায়রুল কবির আরও বলেন, ‘আমরা একসাথে আন্দোলন করেছি। বিগত ১৭ বছরের আন্দোলন মূল্যায়নে জনগণ জানে আমরাও জানি। কী করেছেন আপনারা? তারপরও আমরা একসাথে মিলেছি দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য।’

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী এবং জেলা বিএনপির সহ-সভাপতি এম. এ জলিলসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন