শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
রাজনীতি

দুর্নীতির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল বিলাসী সামগ্রী

দুদক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ফ্ল্যাট থেকে বিলাসী সামগ্রী উদ্ধার করেছে।

দুর্নীতির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল বিলাসী সামগ্রী

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুটি ফ্ল্যাটে শত শত কোট ও টাই উদ্ধার করেছে। আজ রোববার ফ্ল্যাট দুটি জব্দ করে দুদক, যা দুর্নীতির আলামত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ফ্ল্যাট দুটি জব্দের সময় দুদক কর্মকর্তারা জানান, গত ডিসেম্বরে আদালতের নির্দেশে সাবেক মন্ত্রীর অন্যান্য সম্পদের সঙ্গে এই ফ্ল্যাট দুটি জব্দের নির্দেশ দেওয়া হয়েছিল। গুলশান-২ নম্বরের আলিশান বাড়ির ফ্ল্যাট দুটি থেকে উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ৩০০টির বেশি কোট ও ৫৩২টি টাই রয়েছে।

এছাড়া, আটটি ঘড়ির বক্স, যাদের মধ্যে চারটি রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি, তিন সেট মুক্তার গহনা, চারটি ঝাড়বাতি, একাধিক বিছানা ও সোফা এবং ১০০টির বেশি কামিজও নথিভুক্ত করা হয়েছে।

দুদকের উপপরিচালক মশিউর রহমান জানান, ফ্ল্যাটগুলোর সম্মিলিত আয়তন ৭ হাজার বর্গফুটের বেশি। অভিযানের সময় মার্সিডিজ বেঞ্জসহ ৮টি বিলাসবহুল গাড়ির চাবি এবং দুর্নীতি করে অর্জিত নানা মালামালের আলামত পাওয়া গেছে। তবে ধারণা করা হচ্ছে, অভিযানের আগে অনেক মূল্যবান সামগ্রী সরিয়ে নেওয়া হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে বিশ্বের ৯টি দেশে ১০ হাজার কোটি টাকা পাচারের প্রমাণ পাওয়া গেছে। সংস্থাটি ইতোমধ্যে ৩০টি মামলায় ৫০০ কোটি টাকা আত্মসাতের তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে।

ফ্ল্যাট দুটি নিয়ন্ত্রণে নেওয়ার পর এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগ। আদালতের নির্দেশনা অনুযায়ী এই সম্পত্তির বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন