মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সাবেক ভূমিমন্ত্রীর বিলাসবহুল ফ্ল্যাট জব্দ, দুর্নীতির আলামত মিলেছে

দুদক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি বিলাসবহুল ফ্ল্যাট জব্দ করেছে, মিলেছে দুর্নীতির আলামত।

সাবেক ভূমিমন্ত্রীর বিলাসবহুল ফ্ল্যাট জব্দ, দুর্নীতির আলামত মিলেছে

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের রাজধানীর গুলশানে অবস্থিত দুটি বিলাসবহুল ফ্ল্যাট জব্দ করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, ফ্ল্যাট দুটিতে দুর্নীতির নানা আলামত পাওয়া গেছে।

গত ডিসেম্বরে আদালতের নির্দেশে সাবেক ভূমিমন্ত্রীর অন্যান্য সম্পদের সাথে গুলশানের ফ্ল্যাট জব্দের নির্দেশ দেওয়া হয়েছিল। রোববার সকালে গুলশান-২ নম্বরের আলিশান বাড়ির ফ্ল্যাটের তালা ভেঙে মালামাল জব্দ করা হয়। এই কার্যক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় পুলিশ সহায়তা করেন।

দুদকের উপ-পরিচালক মশিউর রহমান জানান, ফ্ল্যাট দুটির আয়তন ৭ হাজার বর্গফুটের বেশি। ফ্ল্যাটের ভেতরে মার্সিডিজ বেঞ্জসহ ৮টি বিলাসবহুল গাড়ির চাবি এবং দুর্নীতি করে অর্জিত বিভিন্ন মালামালের আলামত পাওয়া গেছে। তবে ধারণা করা হচ্ছে, মূল্যবান অনেক জিনিস আগেই সরিয়ে নেওয়া হয়েছে।

মশিউর রহমান আরও জানান, ফ্ল্যাট দুটি নিয়ন্ত্রণে নেওয়ার পর এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগ। আদালতের নির্দেশনা অনুযায়ী এই সম্পত্তির বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

দুদক জানিয়েছে, পলাতক সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে বিশ্বের ৯টি দেশে ১০ হাজার কোটি টাকা পাচারের প্রমাণ পাওয়া গেছে। ইতোমধ্যে ৩০টি মামলায় ৫০০ কোটি টাকা আত্মসাতের তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে সংস্থাটি।

বিজ্ঞাপন