মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিএনপির প্রার্থী নির্ধারণে এখনও সিদ্ধান্ত হয়নি: রিজভী

বিএনপির প্রার্থী নির্ধারণে এখনও আলোচনা হয়নি বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী।

বিএনপির প্রার্থী নির্ধারণে এখনও সিদ্ধান্ত হয়নি: রিজভী

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থী নির্ধারণের বিষয়ে এখনও দলের মধ্যে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৯ জুলাই) সকালে নির্বাচন কমিশনে দলের বার্ষিক আয় ব্যয়ের হিসেব জমা দিতে এসে তিনি এ তথ্য জানান। রিজভী বলেন, "প্রার্থিতা কিভাবে বাছাই হবে, এ বিষয়ে আমাদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম বসে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।"

তিনি আরও বলেন, "জনগণের কাছে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতেই দলের আয় ব্যয়ের হিসাব জমা দেওয়া হয়েছে।"

এছাড়া, জাতীয় নির্বাচনের আগে দেওয়া ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, বিএনপি সেগুলো বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান রিজভী।

বিজ্ঞাপন