শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
রাজনীতি

শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় তদন্তের অগ্রগতি

শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলার তদন্তে ৪১ জন আসামির নাম অন্তর্ভুক্ত হবে।

শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় তদন্তের অগ্রগতি

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞের মামলার তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাইয়ের কাজ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম আজ রোববার দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, চূড়ান্ত যাচাই-বাছাই শেষে আগামী ২১ জুলাইয়ের পর যেকোনো সময় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে। আনুষ্ঠানিক অভিযোগে ৪১ জনেরও বেশি আসামির নাম অন্তর্ভুক্ত করা হবে।

আমিনুল ইসলাম আরও বলেন, তদন্তে ৫৮ জন হত্যার তথ্য প্রমাণ পাওয়া গেছে। এই তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, সাবেক বিজিবি প্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ এবং সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপাসহ অন্তত ৪১ জনের নাম রয়েছে।

মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে সকালে চিফ প্রসিকিউটর কার্যালয়ে হেফাজতে ইসলামের একটি প্রতিনিধি দল আসে। প্রতিনিধি দলে মাওলানা মামুনুল হক, অভিযোগকারী আজিজুল ইসলাম ইসলামাবাদীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন