মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিশ্বকাপ দেখানোর নামে অর্থ লোপাটের অভিযোগ তুললেন তথ্যমন্ত্রী

বিশ্বকাপ দেখানোর নামে অর্থ লোপাটের অভিযোগ তুললেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বিশ্বকাপ দেখানোর নামে অর্থ লোপাটের অভিযোগ তুললেন তথ্যমন্ত্রী

২০২২ সালে বিশ্বকাপ খেলা দেখানোর নামে অর্থ লোপাটের অভিযোগ তুলে বর্তমান সরকার দেশের অর্থ অপচয় রোধ করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ রোববার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সরকার সরাসরি ফিফার সাথে যোগাযোগ করে মাত্র ৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলারে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার স্বত্ব কিনেছে।

মন্ত্রী উল্লেখ করেন, এ বছর সরাসরি ফিফার কাছ থেকে ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনে দেশের চারটি প্রতিষ্ঠানকে বিক্রি করা হয়েছে, যার ফলে প্রায় সকল টাকা উঠে গেছে। তিনি জানান, ৩ কোটি টাকা ঘাটতি থাকলেও বাকি টাকা উঠে যাবে বলেও আশা প্রকাশ করেন।

মন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে বিশ্বকাপ সম্প্রচারকে লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। ২০২২ সালে সরকারকে এই খেলা দেখানোর জন্য ৯৮ কোটি টাকা ব্যয় করতে হয়েছিল, কিন্তু বিজ্ঞাপন বাবদ আয় হয়েছিল মাত্র ৩ কোটি টাকা।

তিনি অভিযোগ করেন, মধ্যস্বত্বভোগী তমা গ্রুপ সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ১৩৭ কোটি টাকা বিক্রি করেছে। যারা এই অর্থ লোপাটের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে এবং দুদকও প্রাথমিক অনুসন্ধান করছে।

বিজ্ঞাপন