সাইবার আইনকে সময়োপযোগী ও কার্যকর করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সংস্কার করা হবে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন শুক্রবার রাজধানীর আইনজীবী সমিতি ভবনে ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, "আইনজীবীদের কাছ থেকে দ্রুত পরামর্শ নিয়ে পদক্ষেপ নেওয়া হবে।" তিনি যোগ করেন, "কোনো ঐতিহাসিক ঘটনার পক্ষে বা বিপক্ষে বয়ান তৈরি করতে গিয়ে আইন লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে।"
এসময় তথ্যমন্ত্রী গণমাধ্যমের দায়িত্বশীলতা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, "গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না হলেও আমাদের গণমাধ্যমের সেই আয়না এখনও নিখুঁত নয়। তাই দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে হবে।"
সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে গণমাধ্যমে বয়ান তৈরির বিষয়েও কথা বলেন।