মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
রাজনীতি

মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পানিসম্পদমন্ত্রীর

মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পানিসম্পদমন্ত্রীর

মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, "মাদক ব্যবসা ছেড়ে দিতে হবে। না হলে কেউ বিপদে পড়লে তাকে উদ্ধারের জন্য কোনো তদবির বা সহায়তা করা হবে না।" এই মন্তব্যটি তিনি শুক্রবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি এলাকায় আয়োজিত এক সভায় করেন।

মন্ত্রী বলেন, "১৭ বছরের আওয়ামী লীগ শাসনামলে কেউ যদি মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে থাকে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।" এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ওসিকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আলোচনায়, কিছু প্রভাবশালী ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও তাদের প্রভাব সাময়িক বলে উল্লেখ করেন তিনি।

নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, সরকার নারীবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করছে।

তিনি বলেন, "একজন মা আর্থিকভাবে সহযোগিতা পেলে এবং সচেতন থাকলে তিনি পরিবারকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন। এর ফলে সন্তানদের শিক্ষার সুযোগ বাড়ে এবং একটি শিক্ষিত জাতি গড়ে ওঠে।" তাই এই সহায়তাকে সরকারের ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ হিসেবে উল্লেখ করেন পানিসম্পদমন্ত্রী।

বিজ্ঞাপন