বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ফিলিপিন্সের স্কুলে গুলিবর্ষণে নিহত ২, বন্দুকধারীও ছাত্র ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৬৮, উদ্ধার অভিযান চলছে পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে
রাজনীতি

জমি রক্ষায় জামায়াতের আমিরের দৃঢ় ঘোষণা

জমি রক্ষায় জামায়াতের আমিরের দৃঢ় বক্তব্য, দেশের প্রতি দায়িত্বশীলতার আহ্বান।

জমি রক্ষায় জামায়াতের আমিরের দৃঢ় ঘোষণা

বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সীমান্ত সমস্যা নিয়ে সংসদ থেকে ঐক্যবদ্ধ আওয়াজ উঠলে তা বিশ্বজুড়ে ইতিবাচক বার্তা পৌঁছে দিতো যে বাংলাদেশ একটি ঐক্যবদ্ধ জাতি।

তিনি শুক্রবার (৩ জুলাই) নেত্রকোণা সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, "দেশ সবার, তাই দেশের এক ইঞ্চি জমি তো দূরের কথা, একটা বালুর ওপরেও কাউকে পা রাখতে দেবো না।"

জামায়াত আমির বলেন, "এই জায়গায় আমাদের বিজিবির পাশাপাশি আমরাও বিজিবি হয়ে সেখানে দাঁড়িয়ে যাবো। বিজিবির হাতে অস্ত্র থাকবে, আর আমাদের হাতে থাকবে বুকভরা দেশপ্রেমের অস্ত্র।"

তিনি আরও বলেন, "বহু জায়গায় আমরা এভাবে দাঁড়িয়ে গেছি বলেই তারা কিছুই করতে পারেনি।"

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, বর্তমান সরকারি দলের সংসদ সদস্যদের এলাকায় বিভিন্ন বরাদ্দ ও অনুদান দেওয়া হয়েছে, কিন্তু বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় একই ধরনের বরাদ্দ বা অনুদান দেওয়া হয়নি।

তিনি বলেন, "যারা দেশের শাসনভার পরিচালনা করেন, তারা দেশের প্রতিটি মানুষ এবং দেশের প্রতি ইঞ্চি ভূমির প্রতি সমানভাবে দায়িত্বশীল।"

বিজ্ঞাপন