মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
রাজনীতি

সীমান্ত সমস্যা নিয়ে সংসদে কথা বলতে দেওয়া হচ্ছে না: জামায়াত আমির

জামায়াত আমির শফিকুর রহমান অভিযোগ করেছেন, সীমান্ত সমস্যা নিয়ে সংসদে কথা বলার সুযোগ নেই।

সীমান্ত সমস্যা নিয়ে সংসদে কথা বলতে দেওয়া হচ্ছে না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান অভিযোগ করেছেন যে, সীমান্ত সমস্যা নিয়ে জাতীয় সংসদে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। তিনি শুক্রবার নেত্রকোণা জেলা সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, 'সীমান্ত সমস্যা নিয়ে সংসদে সরকার কথা বলতে দিচ্ছে না। তবে আগামী ৭ তারিখ আবার নোটিশ জমা দেওয়া হবে।' তিনি আরও বলেন, 'দেশ যেহেতু আমাদের সবার, তাই এক ইঞ্চি জায়গা কেন, একটা বালুর ওপরও পা রাখতে দেব না।' তিনি বিজিবির সঙ্গে দাঁড়িয়ে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, 'বিজিবির হাতে অস্ত্র থাকবে, আর আমাদের বুকে দেশপ্রেমের অস্ত্র নিয়ে আমরা দাঁড়িয়ে থাকব।' জামায়াত আমির এ প্রসঙ্গে বলেন, 'এটা দুঃখজনক। তারা বলে তারা আমাদের বন্ধু দেশ। বন্ধু দেশ কি এভাবে বিব্রত করে?'

শফিকুর রহমান সরকারের ভুলের সমালোচনা করে বলেন, 'সরকারি দল ভালো কিছু করলে বিরোধী দল সমর্থন দেবে। যদি সরকারি দল তা সহজভাবে না নেয় তাহলে বিরোধী দল জনগণের হয়ে প্রয়োজনে বাঘের গর্জন করবে।'

তিনি সংসদীয় গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে বলেন, 'সরকারি দল আর বিরোধী দল ছাড়া সংসদীয় গণতন্ত্র অচল। পারস্পরিক সম্মান থাকতে হবে। জাতীয় স্বার্থে ঐক্য থাকতে হবে।'

বিজ্ঞাপন