শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরকে সফল বললেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে সফল বলে উল্লেখ করেছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

প্রধানমন্ত্রীর চীন সফরকে সফল বললেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে সফল হিসেবে উল্লেখ করেছেন ঢাকার চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, এই সফর দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইয়াও ওয়েন জানান, সফরটি দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য একটি নতুন মাইলফলক সৃষ্টি করেছে।

তিনি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের অবস্থান সম্পর্কে বলেন, প্রকল্প বাস্তবায়নে বেইজিং সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

এছাড়া, বাংলাদেশ-মিয়ানমার-চীন করিডরের বিষয়ে তিনি উল্লেখ করেন, এটি দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চীনা রাষ্ট্রদূত বলেন, দুই দেশের বিশেষজ্ঞরা এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করবেন।

বিজ্ঞাপন