বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বাজেটে সরকারি ও বিরোধীদল ঐক্যবদ্ধভাবে অবদান রেখেছে: নূরুল ইসলাম মনি

সরকারি ও বিরোধীদল ঐক্যবদ্ধভাবে বাজেটে অবদান রেখেছে বলে মন্তব্য করেছেন নূরুল ইসলাম মনি।

বাজেটে সরকারি ও বিরোধীদল ঐক্যবদ্ধভাবে অবদান রেখেছে: নূরুল ইসলাম মনি

দেশের স্বার্থে সরকারি ও বিরোধীদল ঐক্যবদ্ধভাবে বাজেটে অবদান রেখেছে বলে মন্তব্য করেছেন সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে বিএনপি সরকারের প্রথম বাজেট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

চিফ হুইপ বলেন, সরকার ও বিরোধীদল দেশ গঠনের প্রশ্নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায়। তিনি উল্লেখ করেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনেক যাচাই-বাছাই করেই দেওয়া হয়েছে।

তিনি জানান, বাজেটে ৬৩টি পণ্যের শুল্ক কমানো হয়েছে এবং এটি জনবান্ধব। বাজেট জনগণের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

বিরোধীদলকে বাজেটের ওপর আলোচনার জন্য ৩১ শতাংশ সময় দেওয়া হয়েছে জানিয়ে চিফ হুইপ বলেন, সরকারের দেওয়া বাজেটকে বিরোধীদলও গ্রহণ করেছে। তাই এ বাজেট বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন।

বিজ্ঞাপন