সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন আইনসহ তিনটি অধ্যাদেশ সংসদে উপস্থাপন

জাতীয় সংসদে তিনটি অধ্যাদেশসহ পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট উপস্থাপন হবে।

বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন আইনসহ তিনটি অধ্যাদেশ সংসদে উপস্থাপন

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট এবং বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন আইনসহ তিনটি অধ্যাদেশ উপস্থাপন করা হবে।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি রোববার (৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে স্পিকারের সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান।

তিনি বলেন, ৭১ বিধিতে জনগুরুত্বপূর্ণ বিষয় এবং প্রশ্নোত্তর পর্বসহ বিভিন্ন কার্যক্রম চলবে।

চিফ হুইপ আরও জানান, সংবিধান সংশোধনে বিরোধী দলের সঙ্গে ঐকমত্য না হলে একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।

এদিকে, সংসদীয় কমিটি গত ৩৩ বছরে চট্টগ্রাম ও মোংলা বন্দরে জমে থাকা সাড়ে ছয় হাজার কনটেইনার নিষ্পত্তির সুপারিশ করেছে।

দুই বন্দরের সব অর্থ সরকারি ব্যাংকে রাখার সুপারিশও করা হয়েছে। পায়রা বন্দরের ড্রেজিংয়ের কাজ নিয়ে অসঙ্গতির বিষয়টিও আলোচনা করা হয়েছে।

বিজ্ঞাপন